ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাত ১১ টায় জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। রাউন্ড অব ৩২ এর মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও, পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় কার্লো আনচেলত্তির দল। ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করে সেলেসাওরা।
‘এফ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে নকআউটে এসেছে জাপান। তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পাশাপাশি নেদারল্যান্ডস ও সুইডেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে।
সবশেষ গত অক্টোবরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে জাপানের কাছে হেরে যায় ব্রাজিল।
হিউস্টনে আজ জাপান বাধা টপকাতে পারলে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ আইভরি কোস্ট ও নরওয়ে ম্যাচের বিজয়ী দল।
ব্রাজিল একাদশ: আলিসন বেকার (গোলকিপার), ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মারকুইনহোস, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া, রায়ান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ১০:৩৮ অপরাহ্ণ