পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ১০:৪৭ পূর্বাহ্ণ

দুই দলের জন্যই ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। তবে ফলাফলে ছিল পার্থক্য। পর্তুগালের সামনে জয়ের কোনো বিকল্প নেই আর উরুগুয়ে ম্যাচে ব্যবধান সমতায় রাখলেই হবে। এমন ম্যাচে শুরু থেকে শেষ- একের পর এক চলল আক্রমণ-প্রতিআক্রমণ। রোমাঞ্চ ছড়াল শেষ মিনিট পর্যন্ত। তবে গোলের দেখা পেল না কোনো দল। নিজেদের লক্ষ্যে সফল থেকে গ্রুপ সেরা হয়েই নকআউটে গেল কলম্বিয়া।

আজ রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ‘কে’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পর্তুগাল আর কলম্বিয়া। জমজমাট লড়াই শেষে গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচ।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ ৩২- এ পা রাখল কলম্বিয়া। অন্যদিকে, এক জয় আর দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেল পর্তুগাল।

এদিকে, তিন ম্যাচে সমান একটি করে জয়, পরাজয় আর ড্রয়ে ৪ পয়েন্টে নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে প্রথমবার নকআউটে কোয়ালিফাই করেছে কঙ্গো। আর কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হয়েছে উজবেকিস্তানকে।

প্রিন্ট করুন