ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ১০:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তৈরি হওয়া সমস্ত সমীকরণ ও জল্পনা-কল্পনার অবসান ঘটল এক রুদ্ধশ্বাস ড্রয়ের মাধ্যমে। রোববার ভোরে কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করেছে।

আর এই ড্রয়ের ফলে মাঠের দুই দলই একসাথে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২) নিশ্চিত করেছে, অন্যদিকে টুর্নামেন্ট থেকে নির্মমভাবে বিদায় ছিটকে গেছে ইরান।

ম্যাচ শেষে দুই দলই মেতে ওঠে নকআউটে ওঠার উল্লাসে।

এই ফলাফলের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া আলজেরিয়া পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। অন্যদিকে, রানার্সআপ হওয়া অস্ট্রিয়া খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। তবে এই দুই দলের ড্রয়ের ফলে কপাল পুড়েছে ইরানের। সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় থাকতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এশিয়ান পরাশক্তিদের।

প্রিন্ট করুন