ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের মধ্যে এসে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো বললেন, ‘মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি’।
সোমবার (২২ জুন) রাতে ম্যাচের আগে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে এই কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে এসময় শিক্ষাথীদের সাথে উৎসুক দর্শকরা উপস্থিত ছিলেন।
এসময় মাঠে আরও উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর এবং সাংস্কৃতিক দূত ড্যান লান্দে, আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ