অবশেষে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন আর্জেন্টিনার নম্বর টেন।
এর আগে ১৬ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। আজকের গোল তাকে ক্লোসার ওপরে তুলে দিল। বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের নাম নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুরুতে পেনাল্টি মিস করে বড় সুযোগ হাতছাড়া করেছিলেন মেসি। কিন্তু সেই হতাশা পেছনে ফেলে ঠিকই গোল পেলেন তিনি। আর্জেন্টিনা এগিয়ে গেল ১-০ গোলে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ১১:৫৬ অপরাহ্ণ