যে একাদশ নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ১১:০১ অপরাহ্ণ

আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষেও বড় পরিবর্তনের পথে হাঁটছেন না লিওনেল স্কালোনি। গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসছে মাত্র একটি পরিবর্তন। ডান পাশে গনসালো মনটিয়েলের জায়গায় শুরু করবেন নাহুয়েল মলিনা।

মন্টিয়েলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান আছে। তাই তাকে শুরু থেকে খেলিয়ে ঝুঁকি নিচ্ছে না আর্জেন্টিনা। তার জায়গায় মলিনাকে নামাচ্ছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচের কাছে মলিনা এমনিতেই পরীক্ষিত রাইট ব্যাক, তাই এই পরিবর্তন কাঠামোগতভাবে বড় ধাক্কা নয়।

বাকি দশজন থাকছেন আগের ম্যাচের মতোই।

এক নজরে আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।

প্রিন্ট করুন