ব্রাজিল-হাইতিসহ বিশ্বকাপে আজ চার ম্যাচ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১১:৫৪ অপরাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঠে নামছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলো। একদিকে মরক্কোর বিপক্ষে ড্রয়ের ধাক্কা কাটাতে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের সামনে নকআউটের পথে বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ। দিনটিতে হবে চারটি ম্যাচ।

দিনের প্রথম বড় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় সিয়াটলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় বোস্টনে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।

দিনের সবচেয়ে বেশি নজর থাকবে ব্রাজিল-হাইতি ম্যাচে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় মাঠে নামবে দুই দল।

দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় সান্তা ক্লারায় মুখোমুখি হবে তুরস্ক ও প্যারাগুয়ে।

প্রিন্ট করুন