বিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১০:২৫ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে পাওয়া গোলে সবার আগে রাউন্ড অব ৩২-এ চলে গেছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো।

শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে গেছে মেক্সিকো। আর সেটাই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারণী গোল।

প্রিন্ট করুন