পর্তুগালকে রুখে দিল ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ১:০৬ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার পর্তুগাল। প্রথম ম্যাচে তাদের সামনে ছিল ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো। দুই দলের এই পার্থক্য দেখা গেল ম্যাচের শুরু থেকেই। দারুণ হেডে এগিয়েও গেল পর্তুগিজরা। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে সেই দৃশ্যের পূনরাবৃত্তি ঘটালো কঙ্গো। ইতিহাস গড়ে পর্তুগালকে রুখে দিয়ে বিরতিতে যায় তারা।

আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর মুখোমুখি হয় পর্তুগাল। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে গেছে দুই দল।

এরপর দুই দলের কেউ আর গোলের দেখা পায়নি। অবশেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

 

প্রিন্ট করুন