বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন সানজিদা ইসলাম তুলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১:৩০ অপরাহ্ণ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সানজিদা ইসলাম তুলি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় রয়েছেন সানজিদা ইসলাম তুলি।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতের মীর আহমাদ বিন কাসেম আরমানের কাছে হেরে যান তুলি। আরমান পেয়েছিলেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। আর ধানের শীষের তুলি পেয়েছিলেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

এই আসনে তৃতীয় হয়েছিলেন ফুটবল প্রতীকে নির্বাচন করা ‘বিএনপির বিদ্রোহী’ সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি পেয়েছিলেন ১৬ হাজার ৩২৮ ভোট।

 

 

প্রিন্ট করুন