ঢালিউড এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ বর্তমান ঢালিউডকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন এই নায়িকা।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রং থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

আলাপকালে ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন অপু বিশ্বাস। ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে তিনি বলেন, ‘২০০৭-২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল-ফ্লেজড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়েই কাজ হয়- কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।’

এদিন নিজের বিয়ের পোশাক নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘লেহেঙ্গা পরেছিলাম। রং ছিল হালকা, তবে ব্লাউজটি ছিল রঙিন।’

পোশাকটি কি শাকিব খানের পছন্দে কেনা হয়েছিল? এমন প্রশ্নে হেসেই উত্তর দেন তিনি। বলেন, ‘আমি আসলে তখন জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে হয়তো সে পছন্দ করেছে।’

প্রিন্ট করুন