ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ১২:৪৬ পূর্বাহ্ণ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পেয়ে ছাত্রদল নেতা তানভীর বারী হামিম বলেছেন, আমি এ দলের (ছাত্রদলের) একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।

বুধবার (৪ মার্চ) নিজের ফেসবুক দেয়ালে তিনি প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা তুলে ধরেন।

তিনি লিখেছেন, ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।

 

প্রিন্ট করুন