গোসল ফরজ হওয়া অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৫৮ পূর্বাহ্ণ

গোসল ফরজ হওয়া অবস্থায় সেহরি খেলে রোজা হবে কিনা এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, অনেকেই জানতে চেয়েছেন গোসল ফরজ হয়েছে, অথচ সেহরি খেয়েছেন। গোসল করতে গেলে সেহরির সময় থাকবে না, শেষ হয়ে যাবে। অথবা যে কোন কারণে তিনি ফরজ গোসল না করে সেহরি খেলেন।

অপবিত্র অবস্থায় সেহরি খেলেও রোজা হবে, কোন প্রকার সমস্যা হবে না। তবে সেহরি খেলেও ফজরের নামাজের আগে দ্রুত ফরজ গোসল সেরে নিতে হবে। রোজা রাখা যত গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সালাত আদায় করা।

সূত্রঃ https://youtu.be/09Y7ZmSnSFQ?si=e6fUKI-XFWJ4qvwT

প্রিন্ট করুন