সকাল সকাল ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা ৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুখ তাসনিম জারা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল পরিবার নিয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন, কিছুক্ষণ আশপাশে থাকুন। মানুষ দেখলে ষড়যন্ত্রকারীরা সরে পড়ে। উৎসবের জোয়ারে কোনো অশুভ পরিকল্পনা থাকলে তা ভেসে যাবে।
দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার পর সম্প্রতি দেশে ফিরে নির্বাচনী মাঠে নামেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচিতি শক্তিশালী, বিশেষ করে তরুণ ভোটার ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে। তবে বাস্তব রাজনীতিতে তিনি নতুন।
চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞানের ওপর ভিত্তি করে তিনি তার নির্বাচনী বার্তা সাজিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও নারীর ক্ষমতায়ন।
নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৪১ অপরাহ্ণ