দখলদার-চাঁদাবাজদের বয়কট করতে হবে: সারজিস আলম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ২:৪১ অপরাহ্ণ

আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা কিন্তু রাতের বেলা মাদকের লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদেরকে বয়কট করতে আহ্বান করেছেন সারজিস আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি। ২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে, আমরা সামনে এগিয়ে যাব নাকি আবারও পেছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব নাকি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব।

এদিন মঞ্চে ২৪ এর স্লোগান দেন সারজিস আলম। একইসঙ্গে দশ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান করেন।

প্রিন্ট করুন