দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের তিন বিএনপির নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. মোহাম্মদ আলী খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল।
তারা টাঙ্গাইল-৩ (ঘাটাইল), টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৫ অপরাহ্ণ