লাল-সবুজ বাসে সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩২ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের জন্য বিশেষভাবে প্রস্তুত গাড়ি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে অবস্থান করছে। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই তিনি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মিডিয়া সেল থেকে জানানো হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল রঙের একটি বাসে করেই তারেক রহমানকে নিয়ে যাওয়া হবে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে। বাসটি বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাসটির সঙ্গে প্রয়োজনীয় বহর থাকবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই যাত্রাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রিন্ট করুন