২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৫ অপরাহ্ণ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এমনটিই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রিন্ট করুন