সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কুয়েত মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো: রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাপ মাওলা গোলাপ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাজী কাওসার।
এছাড়াও ঢাকা মহানগর পশ্চিম ও বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ১১:৪৩ পূর্বাহ্ণ