তাই পোর ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সেটির আটটি ব্লক বা টাওয়ারে প্রায় দুই হাজার ফ্ল্যাটে সাড়ে চার হাজারের বেশি মানুষ থাকত। অগ্নিকাণ্ডের পর সেখানে আটকে পড়া বা নিখোঁজ বাসিন্দাদের খুঁজে বের করার শেষ চেষ্টা হিসেবে শুক্রবার সকাল থেকে টাওয়ারগুলোয় তল্লাশি চালিয়েছেন উদ্ধারকারীরা।
হংকংয়ের তাই পো এলাকার আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দুদিন পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০০ জন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ৭৯ জনকে। খবর দ্য গার্ডিয়ান।
তাই পোর ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সেটির আটটি ব্লক বা টাওয়ারে প্রায় দুই হাজার ফ্ল্যাটে সাড়ে চার হাজারের বেশি মানুষ থাকত। অগ্নিকাণ্ডের পর সেখানে আটকে পড়া বা নিখোঁজ বাসিন্দাদের খুঁজে বের করার শেষ চেষ্টা হিসেবে শুক্রবার সকাল থেকে টাওয়ারগুলোয় তল্লাশি চালিয়েছেন উদ্ধারকারীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুরে এ আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যে আটটি টাওয়ারের মধ্যে সাতটিতে আগুন ছড়িয়ে পড়ে। একদিনের বেশি সময় পর বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনগুলোর আগুনের অ্যালার্ম কার্যকরভাবে কাজ করছিল না বলেও জানিয়েছে তারা। তবে কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ৬:২০ অপরাহ্ণ