তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ১০:৫৩ পূর্বাহ্ণ

হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

প্রিন্ট করুন