খুঁজুন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

উর্ধ্বমুখী সবজির বাজার, কমেনি মুরগির দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
উর্ধ্বমুখী সবজির বাজার, কমেনি মুরগির দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে সবজি ও মুরগির দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

স্বস্তি নেই পেঁয়াজের দামেও; কেজিতে বেড়েছে আরও ৫ টাকা। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।

গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ায় অধিকাংশ পণ্যই এখন ১০০ টাকার কাছাকাছি। খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তারা কম দামে বিক্রি করতে পারছেন না।

বরবটি, কচুর লতি, করলা, পটল, কচুরমুখী, সাজনা ও ক্যাপসিকাম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা এবং ধুন্দল ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুম শেষ হওয়ায় টমেটো ৫০-৬০ টাকা, সিম ৭০-৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০-৭০ টাকা দামে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি সোনালি মুরগির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সোনালি কক ৪২০ টাকা, সোনালি হাইব্রিড ৩৮০ টাকা এবং ব্রয়লার ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগি কিনতে গুনতে হচ্ছে ৭৪০ টাকা।

এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে ।

আর মাছের বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ১৪০০-১৫০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ২০০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা। দেশি শিং বা মাগুর মাছের দাম ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে।

ডিমের বাজারে লাল ডিমের ডজন ১১০-১২০ টাকা হলেও হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৪০ টাকায় ঠেকেছে। তবে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি দিচ্ছে আলুর দাম, যা বর্তমানে ২০- ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের আধিপত্য আছে, তেমনি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।

সবচেয়ে বড় চমক এবং স্বস্তির খবর হলো নেইমারের দলে থাকা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা ফরোয়ার্ড চোট কাটিয়ে আবারও সেলেসাওদের জার্সিতে বিশ্বমঞ্চে নামার অপেক্ষায় আছেন। তার সাথে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো চেনা মুখগুলো।

ভবিষ্যতের দিকে তাকিয়ে স্কোয়াডে তরুণদের অগ্রাধিকার দিয়েছেন কোচ। চেলসিতে নাম লেখানো এস্তেভাও এবং জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ থেকে পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মারদেরও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়।

  • ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন, কার্লোস মিগুয়েল।

রক্ষণভাগ: মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিলো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি, কার্লোস অগাস্তো।

মধ্যমাঠ: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন, ম্যাথিউস পেরেইরা।

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এনড্রিক, রায়ান, অ্যান্তোনি, ইগর থিয়াগো, পেড্রো, রিচার্লিসন, ইগর জেসুস, কাইও জর্জ।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার মাত্র এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো এই তালিকায় থাকা ফুটবলারদের মধ্য থেকেই বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেবেন লিওনেল স্কালোনি।

তালিকায় ঘরোয়া লিগের আধিপত্য এই তালিকায় রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনি এছাড়া আর্জেন্টিনার ঘরোয়া লিগের আরও কিছু মুখ যুক্ত করেছেন, যেমন রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস।

নতুন মুখ ও তরুণ তুর্কি তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা এর আগে স্কালোনির অধীনে কোনো ম্যাচ খেলেননি। এদের মধ্যে জার্মানির হামবুর্গ এসভি-তে খেলা নিকোলাস কাপালদো, গেতাফে’র জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো অন্যতম।

তরুণদের মধ্যে চেলসিতে খেলা আলেহান্দ্রো গারনাচো এবং রোমায় দুর্দান্ত ফর্মে থাকা মাতিয়াস সুলে তালিকায় রয়েছেন। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও তালিকায় স্থান পেয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফা তার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

পরিকল্পনা ও প্রস্তুতি খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষ করে এজিজায় এএফএ-র ক্যাম্পে যোগ দেবেন। জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে পাড়ি জমাবে, যেখানে তারা বিশ্বকাপের বেস ক্যাম্প করবে।

মূল আসর শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগ : অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস।

মধ্যমাঠ : ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।

আক্রমণভাগ : লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

ময়মনসিংহের তারাকান্দার সন্তান সৈয়দ নেছার উদ্দিন রুজেন দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নতুন এই দায়িত্ব তার রাজনৈতিক পথচলায় আরও গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।